Delivery Date Calculator

আপনার শেষ period এর তারিখ বা আল্ট্রাসাউন্ডের তারিখ দিয়ে একটি সম্ভাব্য প্রসবের তারিখ বের করে নিন। এটি সাধারণ হিসাব, আপনার চিকিৎসকের তারিখের বিকল্প নয়।

তারিখ দিন

আপনার কী জানা আছে?

শেষ period এর প্রথম দিন মানে সেই দিন, যেদিন আপনার শেষ period এর রক্তপাত শুরু হয়েছিল। Period শেষ হওয়ার দিন নয়। এই হিসাবে সেই দিন থেকে ২৮০ দিন (৪০ সপ্তাহ) যোগ করে একটি সম্ভাব্য তারিখ দেখানো হয়। এটি চিকিৎসকের তারিখের বিকল্প নয়।

আপনার সম্ভাব্য Delivery Date

বা দিকে তারিখ দিয়ে হিসাব করুন। সম্ভাব্য তারিখ, সপ্তাহ এবং ত্রৈমাসিক এখানে দেখা যাবে। এটি একটি আনুমানিক পাঠ, চিকিৎসকের তারিখের বদলি নয়।

Delivery Date কীভাবে হিসাব করা হয়?

সাধারণ হিসাবে শেষ period এর প্রথম দিন ধরা হয়। সেই দিনের সঙ্গে ২৮০ দিন (৪০ সপ্তাহ) যোগ হয়। একে নেগেলে'র সূত্র (Naegele's rule) বলা হয়। মাসিক চক্র ২৮ দিনের চেয়ে লম্বা বা ছোট হলে চিকিৎসকের তারিখ একটু আলাদা হতে পারে।

শেষ period এর তারিখ দিয়ে কীভাবে হিসাব করা হয়?

  1. ১শেষ period এর প্রথম তারিখ নিন।
  2. ২সেই তারিখের সঙ্গে ২৮০ দিন যোগ করুন।
  3. ৩যে তারিখ পাবেন, সেটিই একটি সম্ভাব্য Delivery Date।

আল্ট্রাসাউন্ড ও এই হিসাবের তারিখ আলাদা হলে?

আল্ট্রাসাউন্ডের রিপোর্টে আলাদা একটি সম্ভাব্য তারিখ থাকতে পারে। বিশেষ করে প্রথমদিকের স্ক্যান তারিখ মেলাতে সাহায্য করে। দুই তারিখ না মিললে কোনটি ধরবেন, সেটি আপনার চিকিৎসক বলবেন।

সুস্থ থাকার কিছু পরামর্শ

  • নিয়মিত প্রসবপূর্ব চেকআপ করুন।
  • সুষম খাবার খান এবং পর্যাপ্ত পানি পান করুন।
  • হালকা নড়াচড়া চিকিৎসকের পরামর্শে করতে পারেন।
  • কোনো নতুন সমস্যা হলে দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন।